নেত্রকোনায় ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে বিশ^ পরিবেশ দিবস উদযাপন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপিএস নেত্রকোনা কেন্দ্রের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলাম, সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যাপক পূরবী সম্মানিত ও কবি তানভীর জাহান চৌধুরী। বক্তারা জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে নারী ও যুব গ্রুপের সদস্যদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি মিলিয়ে ১০০টি আমলকী ও কাঁঠালের চারা বিতরণ করা হয় এবং অফিস চত্বরে একটি অর্জুন গাছ রোপণ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন