× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:২৪ এএম

গেন্ডারিয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতে বন্ধু নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৫:২৪ এএম

গেন্ডারিয়ায় লুডু খেলাকে  কেন্দ্র করে বন্ধুর  হাতে বন্ধু নিহত

রাজধানীর গেন্ডারিয়ার দয়াগঞ্জের নতুন রাস্তার ঢালে একটি নির্মাণাধীন ভবনে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বন্ধুর রডের আঘাতে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান খান জানান, রাজন ওরফে বাঘা (২৫) ও তার ভাই মহসিন (৩০) দয়াগঞ্জ নতুন রাস্তার ঢালে তাকে মারধর এবং ছুরিকাঘাতে হত্যা করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বিকেল সাড়ে ৩টায় সেখানে মান্নানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত মান্নান রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। তিনি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার সূর্য মনি বাজার গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। গেন্ডারিয়ার নামাপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।

হাসপাতালে নিহতের বোন চায়না বেগম জানান, আমার ভাই দয়াগঞ্জ মোড়ে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। রোববার দুপুরের দিকে মোবাইলে রাজন, দেলু, মহসিন ও আমার ভাই লুডু খেলছিলেন। এই খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাগ্বিত-া হয়। একপর্যায়ে রাজন আমার ভাইয়ের বাঁ-পায়ের ঊরুতে রড ঢুকিয়ে দেন। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!