× UCB Sticker Card
সোমবার, ০৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩২ এএম

পুশ ইনের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৬:৩২ এএম

পুশ ইনের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধার মুখে বিএসএফের একটি পুশ ইনচেষ্টা ব্যর্থ হলেও একই সীমান্তের অন্য পয়েন্ট দিয়ে ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, গত শনিবার ভোরে ওই সীমান্ত দিয়ে ৪ জন পুরুষ ও ৩ জন নারী দেশের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা নিজেদের বাড়ি গোপালগঞ্জ ও মাগুরা দাবি করে এবং এনআরসির কারণে সমস্যায় পড়েছেন বলে জানান। পরে তারা ভ্যানযোগে বামন্দী এলাকায় গিয়ে দূরপাল্লার বাসে বিভিন্ন গন্তব্যে চলে যান। পুলিশ সম্ভাব্য পুশ ইন হওয়া ব্যক্তিদের খুঁজতে সড়কে তল্লাশি চালাচ্ছে। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, আনুষ্ঠানিকভাবে এমন তথ্য নেই। তবে দীর্ঘ সীমান্তের কোনো অংশ দিয়ে গোপনে কেউ প্রবেশ করেছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!