× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩৮ এএম

জমজমাট ফিফা গলি

রাজধানীতে মেসি-রোনালদোদের মিলনমেলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৫:৩৮ এএম

রাজধানীতে মেসি-রোনালদোদের মিলনমেলা

ঐতিহ্যবাহী পুরান ঢাকা এক রঙিন দুনিয়া। ফিফা বিশ্বকাপের সেরাদের সেরা তারকারা যেন এই ঢাকার গলিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন! এখানে এমনই এক আবহ তৈরি হয়েছে, মনে হবে যেন এখানেই বসে গেছে বিশ্বতারকাদের মিলনমেলা। আবহমান বাংলার ফুটবল আবেগের এক জীবন্ত প্রতিচ্ছবি পুরান ঢাকার স্বামীবাগের এই ফিফা গলি। উচ্ছ্বাস আর আবেগে চিরপ্রতিদ্বন্দ্বীরাও এখানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ফুটবলের ভালোবাসায় এক হয়ে যান ভিন্ন সব সমর্থক।

রাতজাগা সমর্থকদের অপেক্ষার পতাকা উড়ছে ফুটবলকে ঘিরে, আর সেই আবেগেই ধীরে ধীরে গড়ে উঠছে নিজেদের স্বপ্নের চিত্রলিপি। যে দেশ এখনো বিশ্বকাপের মঞ্চে খেলেনি, সেই দেশের মানুষই যেন সবচেয়ে প্রাণবন্তভাবে দেখিয়ে দেয় কীভাবে উদযাপন করতে হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।

এই গলিতে পা রাখলেই মনে হয়, যেন লিওনেল মেসির সর্বশেষ ট্রফি জয়ের আনন্দের মুহূর্তগুলো এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। কান পাতলেই শোনা যায় ক্রিশ্চিয়ানো রোনালদোর গোল উদযাপনের সেই পরিচিত ধ্বনি, যে শব্দ দেয়াল ছুঁয়ে পৌঁছে যায় কোটি ভক্তের হৃদয়ে। দেয়ালজুড়ে এখনো উজ্জ্বল নেইমারের হাসির রঙ, আর কিলিয়ান এমবাপ্পে যেন প্রস্তুত, যেকোনো দলের ডিফেন্স ভেঙে চুরমার করে এগিয়ে যাওয়ার জন্য। পুরো গলিটাই যেন ফুটবল জগতের এক জীবন্ত অ্যালবাম।

এই ফিফা গলিতে কেউ রঙ মেশাচ্ছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ দূর থেকে এসে মুগ্ধ চোখে তাকিয়ে দেখছেন চারপাশ। এখানে কেউ আর্জেন্টিনার অনুরাগী, কেউ ব্রাজিলের সমর্থক, কেউ পর্তুগালের, আবার কেউ ফ্রান্সের ভক্ত। তবে সবার মধ্যে একটাই মিল, ফুটবলের প্রতি অদম্য ভালোবাসা। এই গলির পতাকাগুলোও যেন আগাম কাউন্টডাউন দিচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’-এর। যেখানে হাজার মাইল দূরের একটি ম্যাচের জন্যও রাত জেগে থাকে এই বাংলাদেশ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!