× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:০৪ এএম

এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য

 ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:০৪ এএম

এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বালুঝড় ও বায়ুদূষণের পূর্বাভাস আরও দ্রুত ও নির্ভুলভাবে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে চীন। দেশটির বিজ্ঞানীরা তৈরি করেছেন এআই-চালিত গ্লোবাল অ্যারোসল-মেটিওরোলজি ফোরকাস্টিং সিস্টেম বা সংক্ষেপে এআই-জিএএমএফএস। এটি ধূলিঝড়ের পূর্বাভাসে খুলে দিয়েছে নতুন দিগন্ত।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশে বসন্ত মৌসুমে আকস্মিক ধূলিঝড় একটি সাধারণ ঘটনা। তবে নতুন এআই প্রযুক্তির ফলে এখন ঝড় আঘাত হানার কয়েক দিন আগেই বাসিন্দারা সতর্কবার্তা পাচ্ছেন। এতে করে তারা আগাম প্রস্তুতিও নিতে পারছেন। চীনা আবহাওয়া বিজ্ঞান অ্যাকাডেমির গবেষকরা জানালেন, প্রচলিত পূর্বাভাস মডেল আবহাওয়ার উপাদান ও বায়ুকণার তথ্য আলাদাভাবে বিশ্লেষণ করে। কিন্তু এআই-জিএএমএফএস তাপমাত্রা, বায়ুচাপ, বাতাসের গতি এবং ধূলিকণা বা দূষণকণার পারস্পরিক সম্পর্ককে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে।এতে পূর্বাভাসের নির্ভুলতা বেড়ে যায়। গবেষকদের মতে, প্রচলিত সুপারকম্পিউটারভিত্তিক পদ্ধতিতে বৈশ্বিক পূর্বাভাস তৈরি করতে কয়েক ঘণ্টা লাগলেও নতুন এআই দিয়ে মাত্র ৩৬ সেকেন্ডে সারা বিশ্বের পূর্বাভাস তৈরি করা যায়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!