× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোল প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:১৩ এএম

তারকার বিশ্বকাপ

প্রত্যয়ের পরিকল্পনা

গোল প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:১৩ এএম

প্রত্যয়ের পরিকল্পনা

গানের মানুষ হিসেবে পরিচিত প্রত্যয় খান। বাবা-ভাইয়ের পথ ধরে দীর্ঘদিন ধরেই গান করছেন তিনি। এবার এলেন ক্যামেরার সামনে। প্রথমবারের মতো ‘এই শহর এই পরিবার’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

এদিকে, প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর, ফুটবল বিশ্বকাপ। এই খেলা নিয়ে সাধারণ মানুষের মতো আগ্রহ রয়েছে তারকাদেরও। ছোট থেকেই আর্জেন্টিনার সমর্থক প্রত্যয়। সে কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি মেসির ভক্ত হলেও দিয়েগো ম্যারাডোনার খেলা দেখতাম। পরিবারের সবাই আর্জেন্টিনা। শুধু একমাত্র আমার ভাই ব্রাজিল। এ নিয়ে তর্ক-বিতর্ক হয়, বেশ মজা হয়। শেষ বিশ্বকাপ একটি রেস্টুরেন্টে গিয়ে উপভোগ করেছিলাম। সেখানে ফাইনাল খেলার একটা ভাইব পেয়েছিলাম। বেশ উত্তেজনাপূর্ণ মুহূর্ত ছিল। এবার আর্জেন্টিনা ভালো পারফরমেন্স করলে বিশ্বকাপ দেখতে সরাসরি মাঠে চলে যাওয়ার পরিকল্পনা আছে।’ এবার কোন দল বিজয়ী হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে জানতে চাইলে প্রত্যয় বলেন, ‘এবার ফ্রান্সের সুযোগ অনেক বেশি। তারা এবার ক্লাবে বেশ ভালো খেলেছেন। স্পেনসহ ছোট টিমেরও এবার ভালো করার সম্ভাবনা আছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের আসরেও স্বাভাবিকভাবেই স্পটলাইটের কেন্দ্রে রয়েছে আর্জেন্টিনা।’

রূপালী বাংলাদেশ

Link copied!