নাটোরের সিংড়ায় পারিবারিক বিরোধের জেরে মারিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে গলা টিপে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে লুকিয়ে রাখার অভিযোগে তার ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য জানান। পুলিশ জানায়, শেরকোল ইউনিয়নের আগপাড়া গ্রামে দুই ভাইয়ের পারিবারিক বিরোধে মা মারিয়া বেগম বড় ছেলের পক্ষ নেওয়ায় ক্ষুব্ধ হন ছোট ছেলে জনাব আলী (৫৫)। পরে গত সপ্তাহে এক রাতে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশের টয়লেটে মরদেহ লুকিয়ে রাখেন। পরে মরদেহে পচন ধরলে ছেলে আল আমিনের সহযোগিতায় তা বস্তাবন্দি করে ডোবায় ফেলে দেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন