× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn
ঝিনাইদহ মেডিকেল কলেজ

সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩৪ এএম

সম্ভাব্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তর

বহুল প্রতীক্ষিত ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। মেডিকেল কলেজের সম্ভাব্য স্থান নির্ধারণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শৈলকুপার বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন।

গতকাল বুধবার দুপুরে প্রতিনিধিদলটি উপজেলার দুধসর আশ্রয়ণ প্রকল্প এলাকা ও বড়দা ব্রিজ-সংলগ্ন স্থানসহ সম্ভাব্য তিনটি এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা প্রস্তাবিত স্থানগুলোর অবকাঠামোগত ও পরিবেশগত নানা দিক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলটি মূলত দুধসর আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রায় ৩০০ একর সরকারি খাসজমির প্রাপ্যতা, উন্নত যোগাযোগব্যবস্থা, প্রশস্ত সড়ক সংযোগ এবং পরিবেশগত উপযোগিতা নিবিড়ভাবে যাচাই করেন।

পরিদর্শন শেষে তারা জানান, পর্যাপ্ত সরকারি খাসজমি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কসংলগ্ন ভৌগোলিক অবস্থান এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের দৌড়ে শৈলকুপার দুধসর এলাকাটি সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হাইপ্রোফাইল এই পরিদর্শন দলে উপস্থিত ছিলেনÑ স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মাজহারুল ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. দিলরুবা জেবা, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) সোহেল রানা এবং ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

এদিকে শৈলকুপায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা ঘিরে স্থানীয় সর্বস্তরের জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের জোয়ার লক্ষ করা গেছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, এখানে মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হলে অবহেলিত এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান যেমন বহুগুণে বাড়াবে, তেমনি শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকা-েও এক অভূতপূর্ব গতি সঞ্চার হবে। এই উদ্যোগ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখায় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সুধীসমাজ।

রূপালী বাংলাদেশ

Link copied!