× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৪৯ এএম

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে  আহত বাংলাদেশির মৃত্যু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ০৫:৪৯ এএম

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে  আহত বাংলাদেশির মৃত্যু

ভারতের রাজধানী নয়াদিল্লির দক্ষিণাঞ্চলের মালব্যনগরে একটি হোটেলে অগ্নিকা-ের ঘটনায় আহত এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একজন কর্মকর্তা জানান, তার মৃত্যুর মধ্য দিয়ে এই মর্মান্তিক ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়াল। পুলিশ জানায়, আগুনে ওই নারী মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন। এরপর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

পুলিশের (দক্ষিণ) উপকমিশনার অনন্ত মিত্তাল এক বিবৃতিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এতে মোট প্রাণহানির সংখ্যা ২৩ জনে দাঁড়াল। বুধবার যিনি মারা গেছেন, তিনি একজন বাংলাদেশি নাগরিক।’

বাংলাদেশি ওই নারীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তারা বলেছে, বুধবার পুলিশ ও হাসপাতাল সূত্রে বাংলাদেশি ওই নারীর মৃত্যুর বিষয়টি জানা গেছে। পরে ঢাকায় বিষয়টি জানানো হয়।

৪ জুন হাউজ রানি এলাকার ‘ফ্লোরিশ স্টেজ বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ নামের ওই হোটেলে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২১ জন প্রাণ হারান। এ ছাড়া আহত হন আরও বেশ কয়েকজন।

গত সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন এক নাইজেরীয় নাগরিক মারা যান। আগুনে তিনিও মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন। তার মৃত্যুর ফলে নিহত ব্যক্তির সংখ্যা ২২-এ পৌঁছেছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!