× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৮ এএম

তত্ত্বাবধায়ক ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৪:৫৮ এএম

তত্ত্বাবধায়ক ক্লোজড

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে অব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিক ‘ক্লোজ’ করা হয়েছে। তার স্থলে সিভিল সার্জন ডা. আনার হোসেনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় মন্ত্রী হাজিরা খাতা ও ডিউটি রোস্টার যাচাই করে অনেক চিকিৎসকের অনুপস্থিতি পান। হাসপাতালের দালালচক্রের দৌরাত্ম্য, নি¤œমানের খাবার ও টয়লেটের বেহাল দশা নিয়ে ভুক্তভোগীদের তীব্র অভিযোগ শোনেন তিনি। হাসপাতাল প্রাঙ্গণে অনিয়ম দেখে মন্ত্রী গভীর ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির চিত্র ভয়াবহ। বিকেলে সাবেক তত্ত্বাবধায়কের অনুসারীরা বিক্ষোভ করলেও মন্ত্রী কঠোর অবস্থানে অনড় থেকে হাসপাতাল ত্যাগ করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!