× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৫০ এএম

বরগুনায় জেলেদের সঙ্গে কোস্ট গার্ডের মতবিনিময়

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৫০ এএম

বরগুনায় জেলেদের  সঙ্গে কোস্ট গার্ডের  মতবিনিময়

বরগুনার পাথরঘাটায় জেলেদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল রোববার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একইসঙ্গে সমুদ্র ও নদী তীরবর্তী এলাকার জেলে এবং স্থানীয় জনগণের কল্যাণে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীন কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় স্থানীয় জেলেদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা হয়। এতে জেলেদের সার্বিক কল্যাণ, সামুদ্রিক নিরাপত্তা, জলদস্যুতা ও অপহরণ প্রতিরোধে করণীয়, বৈধভাবে মৎস্য আহরণ, সরকারি বিধিনিষেধ প্রতিপালন এবং দুর্যোগকালীন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনসচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ ছাড়া জেলেদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। তাদের উত্থাপিত সমস্যাসমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়। সভায় কোস্ট গার্ডের কর্মকর্তাদের পাশাপাশি উপজেলা মৎস্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!