× UCB Sticker Card
সোমবার, ২২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৪৩ এএম

সংসদে আইনমন্ত্রী

জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫৯ আসামির সাজা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৪৩ এএম

জুলাইয়ে মানবতাবিরোধী  অপরাধের মামলায় ৫৯  আসামির সাজা

২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৮০টি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে সাতটি মামলায় ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। এই দিনের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে।

ইতোমধ্যে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে এবং ৭৩টি মামলার কার্যক্রম চলমান। ৭৩টি মামলার মধ্যে ২২টি মামলা সাক্ষ্যগ্রহণ পর্যায়ে এবং ৫১টি মামলা তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, নিষ্পত্তিকৃত সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে মোট ১৩ জনকে মৃত্যুদ-ে দ-িত করা হয় এবং অন্য আসামিদের যাবজ্জীবন কারাদ-সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

আইনমন্ত্রী জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোট আসামির সংখ্যা ৪৬৩। এর মধ্যে গ্রেপ্তার আসামি ১৭৪ জন, পলাতক আসামি ২৮৮ জন, মৃত্যুবরণ করা আসামি একজন, খালাসপ্রাপ্ত আসামি একজন।

রূপালী বাংলাদেশ

Link copied!