× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫৬ এএম

কলেজছাত্রীর মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৫৬ এএম

কলেজছাত্রীর মৃত্যু

‘বাবা তুমি চলে আসো, বজ্রপাত হচ্ছে’ এই বলে বাবাকে ডাকতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন কলেজছাত্রী রিমি আক্তার (২০)। গতকাল মঙ্গলবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিমি আক্তার গৌরীপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে। নিহতের চাচা আলতাবুর রহমান জানান, বৃষ্টির সময় রিমির বাবা হুমায়ুন কবীর বাড়ির পাশে হাঁস আনতে যান। এ সময় বজ্রপাত শুরু হলে বাবাকে সতর্ক করতে গিয়ে রিমি বাইরে বের হন। তখনই তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই রিমি আক্তার মারা যান।

রূপালী বাংলাদেশ

Link copied!