× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১২ এএম

আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৭:১২ এএম

আন্তর্জাতিক সাসটেইনেবিলিটি রেটিংসে ইউল্যাবের সাফল্য

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট রেটিংস ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে ১২তম স্থান অর্জন করেছে। গত বছরের ১০০১-১৫০০ বৈশ্বিক র‌্যাংকিং ব্যান্ড থেকে উন্নীত হয়ে ইউল্যাব এবার ৮০১-১০০০ বৈশ্বিক র‌্যাংকিং ব্যান্ডে স্থান পেয়েছে। টেকসই উন্নয়নভিত্তিক শিক্ষা, গবেষণা ও সামাজিক সম্পৃক্ততায় বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতির স্বীকৃতি হিসেবে এ অর্জনকে দেখা হচ্ছে। গত ২৪ জুন প্রকাশিত এই রেটিংসে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। এ বছর বাংলাদেশ থেকে ২২টি বিশ্ববিদ্যালয় এই রেটিংসে স্থান পেয়েছে। বিভিন্ন এসডিজি সূচকে ইউল্যাব উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসডিজি ১১ (সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ)-এ বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে এবং বৈশ্বিকভাবে ৪০১-৬০০ ব্যান্ডে অবস্থান করেছে। এ ছাড়া এসডিজি ১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস) এবং এসডিজি ৪ (কোয়ালিটি এডুকেশন)-এ ইউল্যাব দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। উভয় ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টির বৈশ্বিক অবস্থান ৪০১-৬০০ ব্যান্ডে রয়েছে। এসডিজি ৮-এ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ) ইউল্যাব দেশের মধ্যে সপ্তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান করেছে।

এসডিজি ৫-এ (জেন্ডার ইকুয়ালিটি) সপ্তম স্থান অর্জনের পাশাপাশি বৈশ্বিকভাবে ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে। অন্যদিকে, এসডিজি ১-এ (নো পোভার্টি) বিশ্ববিদ্যালয়টি ১১তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ অর্জন টেকসই উন্নয়নের প্রতি ইউল্যাবের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্যাম্পাস পরিচালনা এবং সামাজিক সম্পৃক্ততার বিভিন্ন উদ্যোগে টেকসই উন্নয়নের বিষয়গুলো সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করার ফলেই এ সাফল্য এসেছে। বিজ্ঞপ্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!