আইএফআইসি ব্যাংক পিএলসি ও দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (গড়ট) স্বাক্ষরিত হয়েছে। গত বুধবার ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। আইএফআইসি ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস অ্যান্ড হেড অব অপারেশন্স হেলাল আহমেদ এবং ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিএফও শিব পদ দে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন