× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:১০ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:১০ এএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরীয়াহ-ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং ডিভিশনের (বিসিএমডি) প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট গণমাধ্যম, জনসংযোগ ও করপোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)। এর আগে তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন। ব্যাংকিং খাতে যোগদানের আগে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। বর্তমানেও তিনি ফ্রিল্যান্স সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) দুই মেয়াদে সহসভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব প্রদান করেছেন। তিনি বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া ঢাকা ও বরিশালের পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন। বিজ্ঞপ্তি

 

রূপালী বাংলাদেশ

Link copied!