× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:০৭ এএম

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মো. আখতার হোসেন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৩:০৭ এএম

ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন মো. আখতার হোসেন

ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের সদস্য হলেন মো. আখতার হোসেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। গত ৩০ জুন, ২০২৬ পরিচালনা পর্ষদের ৫৪৭তম সভায় নতুন স্বতন্ত্র পরিচালক মো. আখতার হোসেন অংশগ্রহণ করেন।

মো. আখতার হোসেনের বাংলাদেশের ব্যাংকিং ও আর্থিক খাতে ৩৭ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৮ সালে অগ্রণী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং এক্সিম ব্যাংক পিএলসিতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেন। তিনি এক্সিম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (অন্তর্বর্তীকালীন দায়িত্ব) হিসেবে এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতের পাশাপাশি শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণেও তার অবদান উল্লেখযোগ্য। তিনি একজন প্রভাষক হিসেবে কাজ করেছেন এবং নিয়মিতভাবে ব্যাংকিং পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) পরীক্ষক ও সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিজ্ঞপ্তি

রূপালী বাংলাদেশ

Link copied!