× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:২৪ এএম

প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:২৪ এএম

প্রগতি ইন্ডাস্ট্রিজের  কারখানা পরিদর্শনে  শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল সোমবার দুপুরে গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান ‘প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ (পিআইএল)-এর সীতাকু-স্থ কারখানা পরিদর্শন করেছেন। কারখানা প্রাঙ্গণে মন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম, শিল্প মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন ও প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু সাঈম।

পরিদর্শনকালে বিএসইসি চেয়ারম্যান শিল্পমন্ত্রীকে কারখানার প্রধান উৎপাদন লাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরিয়ে দেখান এবং প্রগতির সার্বিক উৎপাদন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

কারখানার উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যবেক্ষণ করে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অটোমোবাইল শিল্পের পথিকৃৎ হিসেবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গৌরবময় ইতিহাস রয়েছে। প্রগতিকে একটি যুগোপযোগী ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং ইভি গাড়ি সংযোজনের মতো পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তি চালুর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে নীতিগত ও প্রশাসনিকসহ সার্বিক সর্বোচ্চ সহযোগিতা প্রদানের দৃঢ় আশ্বাস দেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী কারখানার কর্মকর্তা ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!