× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৫৫ এএম

ইরানের প্রধান বিচারপতি হিসেবে পুনর্নিয়োগ পেলেন মোহসেনি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:৫৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরানে প্রশাসনিক ধারাবাহিকতা নিশ্চিত করতে দেশটির প্রধান বিচারপতি হিসেবে আবারও গোলাম-হোসেইন মোহসেনি-এজেইকে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠান চলাকালেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

চলতি বছরের মার্চে বাবার উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো লিখিত বার্তা জারি করেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ওই বার্তায় ৬৯ বছর বয়সী আলেম গোলাম-হোসেইন মোহসেনি-এজেইকে আরও পাঁচ বছরের জন্য প্রধান বিচারপতির পদে বহাল রাখার অনুমোদন দেওয়া হয়।

এই ঘোষণার সময় তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার পরিবারের চার সদস্যের মরদেহ নিয়ে শেষযাত্রার প্রস্তুতি চলছিল। নির্ধারিত শোভাযাত্রাপথে অংশ নিতে হাজারো মানুষ তখন জড়ো হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

দাফন অনুষ্ঠানের শোভাযাত্রায় দেশটির বিভিন্ন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার আহমাদ ভাহিদি।

রূপালী বাংলাদেশ

Link copied!