× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৩৬ এএম

অনুমোদনহীন পণ্য বিক্রি করে জরিমানা গুনল আগোরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৩৬ এএম

অনুমোদনহীন পণ্য  বিক্রি করে জরিমানা  গুনল আগোরা

অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে এবার আগোরা লিমিটেডের মগবাজারে অবস্থিত একটি আউটলেটকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানটি রাজধানীর মগবাজার এলাকার সেলিনা পারভীন সড়কে পরিচালিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালান। তদন্ত ও বাজার তদারকির অংশ হিসেবে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিএসটিআই জানায়, আগোরা লিমিটেড (মগবাজার শাখা) বিএসটিআই-এর সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বেকিং পাউডার, আইসিং সুগার, কাস্টার্ড পাউডার বিক্রির অপরাধের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়। দেশের সুপরিচিত এই সুপারশপটি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের নিয়ম না মেনে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে অভিযোগ রয়েছে।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন- এস এম আবু সাঈদ (উপপরিচালক, সিএম), মো. মিজানুর রহমান (উপপরিচালক, মেট্রোলজি) এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম (সহকারী পরিচালক, সিএম)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ এবং এস এম মাহফুজার রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!