× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৪০ এএম

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ  ধর্ষণে সাতজনের মৃত্যুদণ্ড 

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৪০ এএম

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ  ধর্ষণে সাতজনের মৃত্যুদণ্ড 

জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে দ-িত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, মৃত্যুদ- পাওয়া আসামিরা হলেনÑ বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিম উদ্দিন, আসমত ও জুয়েল মিয়া। তাদের সবার বাড়ি নিলাখিয়া ইউনিয়নে। 

তিনি আরও জানান, মামলার অভিযোগ প্রমাণ না হওয়ায় ইদ্রিস আলী নামে এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় দ-িত সব আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধ করা হয়। এ ঘটনার পরদিন ২৬ মে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

আইনজীবী ফজলুল হক জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আদালত মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আইনি শুনানি শেষে এই রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
 

রূপালী বাংলাদেশ

Link copied!