× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:০৭ এএম

গৌরীপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:০৭ এএম

গৌরীপুরে পুকুরে ডুবে  দুই বোনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে। এর মধ্যে রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে বাড়ি ফিরে রিয়ামনি ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরপাড়ে যায়। এ সময় ছোট বোন ইলমা কাঁদায় পড়ে যায়। তাকে পরিষ্কার করতে গিয়ে ইলমা পুকুরের পানিতে পড়ে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে বড় বোন রিয়ামনি পানিতে ঝাঁপ দিলে দুজনই পানিতে ডুবে যায়। ঘটনাটি আরেক শিশু সুমাইয়া দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়।

পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে রিয়ামনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিখোঁজ ইলমাকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। খবর পেয়ে প্রথমে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার চেষ্টা চালায়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ইলমার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস বারবার অজ্ঞান হয়ে পড়েন এবং আহাজারি করতে থাকেন। তিনি বলেন, ‘আমার বুকের ধন দু’টা পুকুরের পানিতে ডুবে মারা গেল। বড় মেয়ে ছোটটাকে বাঁচাতে গিয়ে সেও ডুবে গেল। আমি এখন কী নিয়ে বাঁচব!’ দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন।

রূপালী বাংলাদেশ

Link copied!