চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার উথলী স্টেশনের পশ্চিম পাশে চিলাহাটিগামী আপ রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। ধারণা করা হচ্ছে, রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি ট্রেনে কাটা পড়েন। দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উথলী রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আবু সাইদ বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন