× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:১৭ এএম

গাঁজাসহ আটক

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৭:১৭ এএম

গাঁজাসহ আটক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে প্রায় এক কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আসামমুড়া গ্রামের একটি স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি পাথারিয়া গ্রামের জেবেদ আলীর ছেলে শহিদ মিয়া (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদ মিয়া সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিলেন। এ সময় গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি পলিথিনের ব্যাগ তল্লাশি করে প্রায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর স্থানীয়রা একটি ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে শহিদ মিয়া দাবি করেন, উদ্ধার হওয়া গাঁজা তিনি আসামমুড়া গ্রামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!