× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২০ এএম

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২০ এএম

হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

রাজশাহীতে লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশন সমবায় সমিতির উদ্যোগে মহানগরীর হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার শহিদ জিয়া শিশু পার্ক-সংলগ্ন স্বপ্নের বাগান কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে চার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সিটি করপোরেশন সব সময় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে। রাজশাহীতে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে প্রত্যেককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানাচ্ছি। ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য ও ফাউন্ডেশনের উপদেষ্টা সচিব নাসিম খান। এ ছাড়া বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও প্রতিবন্ধী স্বনির্ভর সংস্থার সভাপতি মোমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের মো. জনি।

রূপালী বাংলাদেশ

Link copied!