সম্প্রতি ঢাকার নিকুঞ্জ-২-এ অবস্থিত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) প্রধান কার্যালয়ে সিটিজেনস ব্যাংক পিএলসি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসির (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসির (অব.) উপস্থিতিতে সিটিজেনস ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (কোম্পানি সচিব) প্রকৌশলী এস এম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন