নোয়াখালী সদরের নোয়াখালী ইউনিয়নে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা মোকাবিলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে ‘মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থা’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে র্যালিটি সোনাপুর-চরজব্বর সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাং সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লিয়াকত আকবর। সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ সম্পাদক আখতার হোসেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন