× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪৯ এএম

বেকারিকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০২:৪৯ এএম

বেকারিকে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রোববার বিকেল ৪টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত বন্ধু ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানাটি পরিদর্শন করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ ছাড়া কারখানায় খোলা অবস্থায় ডাস্টবিন রাখা, কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকা এবং কেকের নিচে স্বাস্থ্যসম্মত কাগজের পরিবর্তে পুরোনো খবরের কাগজ ব্যবহারের মতো অনিয়ম পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 

রূপালী বাংলাদেশ

Link copied!