× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:৫১ এএম

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির পানির কারণে বিদ্যুতায়িত লোহার মইস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাইয়ের মেয়ে আশা খাতুন এবং আশা খাতুনের মেয়ে মিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির একটি লোহার মই বৃষ্টির পানিতে ভিজে কোনোভাবে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। ওই মইয়ে হাত দেওয়া মাত্রই আশা খাতুন ও তার ছোট্ট মেয়ে মিম বিদ্যুৎস্পর্শ হন। তাদের চিৎকার শুনে দাদি হাসিনা বেগম তাদের বাঁচাতে এগিয়ে যান। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। একসঙ্গে তিনজনের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের বাড়িতে স্থানীয়দের ভিড় জমেছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!