× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:১৬ এএম

শেখ মেহেদীর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:১৬ এএম

শেখ মেহেদীর বিরুদ্ধে  শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে তাকে শুনানির জন্য তলব করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন মেহেদী।

মেহেদীর সাম্প্রতিক মন্তব্য বোর্ডের নজরে আসার পরই ডাকতে যাচ্ছে বিসিবি। বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘আমরা তাকে শুনানির জন্য ডাকব। কারণ একজন চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। কিন্তু প্রকাশ্যে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে আঙুল তুলে সে মনে হচ্ছে সেই নিয়ম ভঙ্গ করেছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করার পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।

সিরিজ শেষে জাতীয় দলে নিয়মিত সুযোগ না পাওয়ার হতাশা প্রকাশ করেন এই অলরাউন্ডার। সিরিজ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে মেহেদী বলেন, ‘আক্ষেপ তো থাকেই। আমি একজন ক্রিকেটার। আমি শুধু টি-টোয়েন্টি খেলি, কিন্তু এখানেও আমি নিয়মিত নই। বেশির ভাগ সময়ই ম্যাচের প্রয়োজন বা কম্বিনেশনের কারণে আমি বাদ পড়ে যাই। এটা অবশ্যই হতাশাজনক। যদি আমি নিয়মিত খেলতে পারতাম, তাহলে আগের চেয়ে আরও ভালো পারফর্ম করতে পারতাম।’

রূপালী বাংলাদেশ

Link copied!