× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:৫৪ এএম

হাসপাতাল থেকে নারী চোর চক্রের ছয় সদস্য আটক

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০২:৫৪ এএম

হাসপাতাল থেকে নারী চোর চক্রের ছয় সদস্য আটক

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে নারী চোর চক্রের ছয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার দুপুরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা রানি খাতুন তার শিশুসন্তানকে নিয়ে চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রটির সদস্যরা কৌশলে তার ব্যাগ থেকে টাকা চুরি করে। এ সময় মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে হাসপাতালের নিরাপত্তাকর্মী, রোগীর স্বজন ও উপস্থিত সাধারণ লোকজন দ্রুত এগিয়ে এসে ওই ছয় নারীকে আটক করেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিভাবে জানা গেছে, আটক নারীরা সবাই জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বেশ কিছুদিন ধরেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরির নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় চক্রের সদস্যরা হাতেনাতে ধরা পড়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।

রূপালী বাংলাদেশ

Link copied!