× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া ব্যুরো

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০৫ এএম

পুকুরে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়া ব্যুরো

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:০৫ এএম

পুকুরে ডুবে ভাই-বোনসহ  তিন শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-ভালতা গুচ্ছগ্রামের ফারুক হোসেনের ছেলে ফাইম (৮), মেয়ে সুরাইয়া (৫) এবং একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে জাকিউল ইসলাম (৮)। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দা সালমা খাতুন একটি পুকুরে জাকিউলের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা শিশুটিকে উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে তাদের নানি আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। পরে স্থানীয় বাসিন্দা মিন্টু প্রামাণিক পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করেন। সুরাইয়াকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!