× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০৪ এএম

রাষ্ট্রপতি নির্বাচন 

স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:০৪ এএম

স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে আজ মঙ্গলবার আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল সোমবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সেখানে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবে কমিশন।

এর আগে সংসদ সচিবকে পাঠানো ইসি সচিবের চিঠিতে বলা হয়েছে, সাক্ষাতের সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও  প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম সহযোগী কর্মকর্তা হিসেবে স্পিকারের দপ্তরে অবস্থান করবেন।

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওই দিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একই দিনে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য। স্পিকারের এই দায়িত্ব গ্রহণে ডেপুটি স্পিকার কায়সার কামাল বর্তমানে ভারপ্রাপ্ত স্পিকার পদে দায়িত্ব পালন করছেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে তপশিল দেবেন স্পিকারের সঙ্গে আলোচনা করে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!