বড়দিনে বিশ^ব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও। তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া এই আহ্বান প্রত্যাখ্যান করায় গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, মঙ্গলবার রোমের কাছে ক্যাস্টেল গ্যান্ডলফোতে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও বলেন, ‘আমি সকল শুভাকাক্সক্ষীর কাছে শান্তির দিনটিকে সম্মান করার জন্য আমার অনুরোধ পুনরায় জানাচ্ছি। অন্তত আমাদের ত্রাণকর্তার জন্মোৎসবেÑ বড়দিনেÑ একদিনের জন্য হলেও যুদ্ধবিরতি পালন করা হোক।’ তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে এই আহ্বান প্রত্যাখ্যান করা সাম্প্রতিক সময়ের অন্যতম ‘বড় দুঃখজনক’ ঘটনা। পোপের মতে, বড়দিন মানবতার জন্য শান্তি, সহমর্মিতা ও সহানুভূতির প্রতীক, আর এই দিনে যুদ্ধ বন্ধ না হওয়া মানবিক মূল্যবোধের পরিপন্থি। পোপ লিও বিশ^ব্যাপী চলমান সংঘাতগুলোর প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি আশা করি তারা আমাদের কথা শুনবে এবং অন্তত ২৪ ঘণ্টার জন্য হলেও বিশ^জুড়ে শান্তি বজায় থাকবে।’ তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি কোনো পক্ষের সামরিক লাভের বিষয় নয়, বরং মানবিকতার প্রশ্ন। রাশিয়া আগেও ইউক্রেন যুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, এতে কিয়েভ সামরিকভাবে সুবিধা পাবে। তবে পোপের আহ্বান নতুন করে আন্তর্জাতিক মহলে শান্তি ও মানবিক বিরতির বিষয়ে আলোচনার জন্ম দিয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন