× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৪:১০ এএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২ যুদ্ধবিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৪:১০ এএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২ যুদ্ধবিমান ও ড্রোন ক্ষতিগ্রস্ত

ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষ অব্যাহত থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি যুদ্ধবিমান, একটি আধুনিক স্টিলথ যুদ্ধবিমান, একটি স্থল আক্রমণকারী বিমান, আকাশে জ¦ালানি সরবরাহকারী সাতটি বিমান এবং একটি আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান। এ ছাড়া বিশেষ অভিযান পরিচালনাকারী দুটি বিমান, একটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ২৫টি ড্রোনও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর এখনো আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদন, সামরিক তথ্য ও মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন কমান্ডের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ২৯ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ক্ষতিগ্রস্ত যুদ্ধ সরঞ্জাম মেরামত ও প্রতিস্থাপনের কারণে ব্যয় দ্রুত বেড়ে যাচ্ছে বলেও জানিয়েছে তারা।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আবার হামলা হলে যুক্তরাষ্ট্রকে আরও বড় প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!