ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুঁটি কাহিনি

জাকির আজাদ
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:০৬ এএম

পুঁটি কাহিনি
জাকির আজাদ


পুঁটি মাছে ল্যাংড়া হলো ট্যাংরার কাঁটার ঘায়ে,
সেই খবর ছড়িয়ে পড়লো মাছের পাড়া গায়ে
অনেক করে কাদঁলো পুঁটির দাদী এবং মায়ে
মজবুত করে ব্যান্ডেজ দিলো পুঁটির দুটি পায়ে। 

বিচার চাইলো কি করে মাছের রাজা ইলিশ ভায়ে,
পুঁটি মেনে নেবে যাই হোক এই বিচারের রায়ে
বিচার পেতে হাজির হলো শ্যাওলা লতার ছা’য়ে
বসলো গিয়ে বিচার সভার একটু দুরে বায়ে। 

হরেক মাছে সভাস্হল ভরে গেলো টায়ে টায়ে
এলো কাতলা রুই মাগুর চিংড়ির পোনা ছা’য়ে
আপ্যায়িত হলো সবাই গরম সিংগাড়া আর চায়ে
আরো এলো পুঁটির মায়ের তিন তিনটি জা’য়ে

ঘন্টা তিনেক সভা শেষে হয় সিদ্ধান্ত সবার সা’য়ে
পুঁটির জীবন চলবে এখন থেকে ট্যাংরার আয়ে
চলবে ফিরবে নকশী করা একটি পানশী না’য়ে
কোনোভাবে বন্ধ করা যাবেনা কোনো  দা’য়ে