ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কার বিপক্ষে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৬:২২ পিএম
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ অভিযান শেষ হলেও লিওনেল স্কালোনির দলের আন্তর্জাতিক ব্যস্ততা থেমে থাকছে না।

দেশে ফেরার পর সংক্ষিপ্ত বিরতি শেষে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বর্তমান বিশ্বকাপের রানার্সআপরা।

ফিফার আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার অনুযায়ী, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ২০২৬-এর আন্তর্জাতিক উইন্ডোতে। এই সময়ে প্রতিটি জাতীয় দল সর্বোচ্চ চারটি প্রীতি ম্যাচ খেলতে পারবে।

তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে কার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এরপর বছরের শেষ আন্তর্জাতিক উইন্ডো অনুষ্ঠিত হবে ৯ থেকে ১৭ নভেম্বর ২০২৬। সেই সময়েও আর্জেন্টিনা কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।