ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জ্যৈষ্ঠ মাসে ইষ্টিকুটুম

হাফিয রেদওয়ান
প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০৬:০৭ এএম

জ্যৈষ্ঠ মাসে ইষ্টিকুটুম
হাফিয রেদওয়ান

আম পেকেছে জাম পেকেছে
কাঁঠাল বনে পাখি,
জ্যৈষ্ঠ মাসে ইষ্টিকুটুম
করছে ডাকাডাকি।

আম পেকেছে জাম পেকেছে
লিচু বনে মৌচাক,
জ্যৈষ্ঠ মাসে মধু রসে
তা ধিন্ ধিন্ ধিন্ তাক।

আম জাম কাঁঠাল লিচু
আহা কি! টসটসে
খাচ্ছে কুটুম মনের সুখে
পাটি পেতে বসে।