ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছড়ার মেলা

কোরবানির ঈদ 

মোহাম্মদ শামীম মিয়া 
প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৬:৩৩ এএম

কোরবানির ঈদ 
মোহাম্মদ শামীম মিয়া 

বছর ঘুরে আবার এলো 
কোরবানিরই ঈদ,
সবার মনে হাসি ভীষণ 
ভালোবাসার তাগিদ। 

আছে যত অসহায় আর
গরিব দুঃখী ও দুস্থ,
তাদের মাঝে সেমাই রুটি 
বিলিয়ে দেব গোস্ত।

নেকের আশায় কোরবানি দেব
সামর্থ্য যাদের আছে,
একে-অপরে কুশল বিনিময় 
ডাকব অতি কাছে। 

কোরবানিরই ঈদের আমেজ
সারা বছর থাকুক, 
এই দিনটার সুখের ছবি 
সবাই মনে আঁকুক।