ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বাঘ কাহিনি

জাকির আজাদ
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৫৭ এএম

বাঘ কাহিনি
জাকির আজাদ

ডাক পড়েছে জঙ্গল জুড়ে ডাক পড়েছে ডাক,
সকাল থেকে বাঘ মশাইয়ের লম্বা হচ্ছে নাক
যেমন লম্বা তেমন চিকনা ডানে নিচ্ছে বাঁক
একটা মান্দার গাছের দিকে করে কেমন তাক। 

বন্ধ হয়ে যাবার যোগাড় নাকের দুইটি ফাঁক
যত চলুক জবরদস্তি চলুক তুমুল হাঁকডাক
কষ্টে দুঃখে বাঘ মশাইয়ের মনটা পুড়ে খাক
বড় বেশি অস্থির আছেন দেহ নাই ঠিকঠাক। 

দেখতে এলো প্রাণীরা সব কীটপতঙ্গের ঝাঁক,
দেখতে এলো পাখপাখালি সহস্র চড়ুই কাক
ছুটে এলেন বিরাট বদ্যি মাথা জুড়ে টাক
মসৃণ টাকে নানান রকম আঁকা বাঁকা আঁক। 

অনেক ভেবে দেখে শুনে বদ্যি বলেন যাক,
কান্নাকাটি বাগবিত-া সকল কিছু থাক
সঙ্গে নিয়ে বাজনারত বিশাল একটা ঢাক
দেওয়া লাগবে তেষট্রিবার পুরো জঙ্গল পাক।