ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

শিয়াল মামার বিয়ে 

সারমিন চৌধুরী 
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০২:৫৯ এএম

শিয়াল মামার বিয়ে 
সারমিন চৌধুরী 

টাপুর টুপুর বৃষ্টি পড়ার
যখন খবর পাব, 
শিয়াল মামার বিয়ে খেতে
কদমতলায় যাব।

রিনিঝিনি বাজবে নূপুর
ঢোল বাজাবে টাকি, 
বউ সেজে থাকবে পুঁটি 
ঘোমটাতে মুখ ঢাকি।

ছাতা মাথায় শিয়াল মামা
থাকবে সেজে বর,
গান ধরবে কোলাব্যাঙে 
জমাতেই আসর। 

গগন তলে ধুমধাড়াক্কা
উঠবে তখন বাজি, 
বনের হাতি বিয়ে পড়াবে
সেজে এসে কাজী।