ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

এখন বর্ষাকাল 

শেখ সোহেল রেজা 
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৩:০০ এএম

এখন বর্ষাকাল 
শেখ সোহেল রেজা 

মাঝি ভাই গান গায় 
উড়িয়ে নৌকার পাল, 
রিমঝিম বৃষ্টি পড়ে 
এখন বর্ষাকাল।

ছেলে মেয়ে নাইতে নামে 
বর্ষার নতুন জলে,
শাপলা শালুক ফুটে আছে 
গ্রামের বিলে ঝিলে।

জেলে ভাই মাছ ধরে 
নদীতে ফেলে জাল, 
বছর ঘুরে এলো আবার 
এলো বর্ষাকাল।