× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:৫৭ এএম

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড

অস্ত্র-গুলিসহ ডাকাত সামাদ  কোস্ট গার্ডের হাতে আটক

খুলনা ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০৬:৫৭ এএম

অস্ত্র-গুলিসহ ডাকাত সামাদ  কোস্ট গার্ডের হাতে আটক

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এর মধ্যে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ডে’র আওতায় পরিচালিত অভিযানে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। তিনি আরও জানান, ডাকাত সামাদ বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার-সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসবেন এই তথ্যের ভিত্তিতে গত সোমবার রাতে কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান চালায়।

পরে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে ওই দিন রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল-সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। 

রূপালী বাংলাদেশ

Link copied!