দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, সম্প্রতি সাভারের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের (এআইএস) সঙ্গে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’র আওতায় একটি সমঝোতা স্মারকে (গড়ট) স্বাক্ষর করেছে। চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএসের প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন