দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশন কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সভাপতি, বস্ত্র ও আবাসন খাতের বিশিষ্ট ব্যবসায়ী সালমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব। দবির-সোহানী-সুরাইয়া ফাউন্ডেশনের সহসভাপতি সালমা চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

