আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টারে নবনিযুক্ত অ্যাসিস্ট্যান্ট অফিসারদের ছয় দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের প্রথম পর্ব শুরু হয়েছে। পরবর্তীতে মে মাসে ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় ধাপ শুরু হবে। গত রোববার এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মামুনুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মহোদয়কে সহায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. সুমন্ত কুমার সাহা, সিএফএ।

