× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৫৪ এএম

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৭:৫৪ এএম

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হাসান তারেক খানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। গতকাল রোববার এ-সংক্রান্ত আদেশ আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি যে ছয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, তার মধ্যে আভিভা ফাইন্যান্সও রয়েছে।

বহুল আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার ছিলেন প্রতিষ্ঠানটির আগের নাম রিলায়েন্স ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। আর চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম।

পি কে হালদারের মেয়াদকালে প্রতিষ্ঠানটি প্রায় লুট হয়ে যায়। এতে খেলাপি ঋণের হার বেড়ে ৮০ শতাংশেরও বেশি দাঁড়ায়। পরে তিনি দেশত্যাগ করলে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে আভিভা ফাইন্যান্স রাখা হয়। তবে নাম বদলের পরও প্রতিষ্ঠানটি আর ঘুরে দাঁড়াতে পারেনি।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েকটি ব্যাংক থেকে এস আলম গ্রুপকে সরানোর উদ্যোগ শুরু হলে আভিভা ফাইন্যান্স থেকেও সরে যান সাইফুল আলম। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে নতুন চারজন স্বতন্ত্র পরিচালক দিয়ে পর্ষদ পুনর্গঠন করা হয়।

বর্তমানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা। অন্য স্বতন্ত্র পরিচালকেরা হলেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশাররফ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক ডিএমডি রফিকুল ইসলাম এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের সাবেক ডিএমডি আবু তাহের মোহাম্মদ আহমেদুর।

 

রূপালী বাংলাদেশ

Link copied!