ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

৪০ বছরে পদার্পণ করল আইসিবি ইসলামিক ব্যাংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:১৫ এএম

৪০ বছরে পদার্পণ করল আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড। গত ৩০ এপ্রিল কেক কাটার মাধ্যমে প্রধান কার্যালয়সহ দেশের সব শাখায় এই আয়োজন উদযাপিত হয়। প্রধান কার্যালয়ের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসক মামুনুর রহমান। আরও উপস্থিত ছিলেন আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের প্রশাসককে সহায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তা। এছাড়াও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।