প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে বাংলাদেশের স্বনামধন্য হ্যান্ডক্রাফটেড ডেজার্ট ব্র্যান্ড কাভাজোর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা, হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ এবং প্রিমিয়াম ব্যাংকিং হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ।

