এনআরবিসি ব্যাংকে সদ্য যোগদানকৃত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) তিন সপ্তাহব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ, মানবসম্পদ প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্রের (এইচআরটিডিসি) প্রধান মিসেস ফাহমিদা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

